ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ম্যানইউ ও ইংল্যান্ড লিজেন্ড চার্লটন ডিমনেশিয়ায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক: স্মৃতিভ্রংশ রোগ ডিমনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড লিজেন্ড স্যার ববি চার্লটন। এ তথ্য নিশ্চিত করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সাবেক ফরোয়ার্ডের স্ত্রী।

লেডি নরমার বরাত দিয়ে ৮৩ বছর বয়সী সাবেক এই ফুটবলারের শারীরিক অবস্থার কথা জানিয়েছে দ্য টেলিগ্রাফ। চার্লটনের স্ত্রীর বিশ্বাস, এই খবর প্রকাশ হলে ডিমনেশিয়ায় আক্রান্ত অন্য ব্যক্তিদের জন্য সহায়ক হবে।

চার্লটনের সাবেক ইউনাইটেড সতীর্থ নব্বি স্টাইলস একই রোগে মারা যাওয়ার দুই দিন পর এই খবর জানা গেলো।

রেড ডেভিলদের হয়ে ৭৫৮ ম্যাচ খেলেছেন চার্লটন। ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল তার ২০০৮ সাল পর্যন্ত, যখন তা ভেঙে দেন রায়ান গিগস।

লিজেন্ডারি এই ফরোয়ার্ড ১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ম্যানইউতে তিনটি প্রথম বিভাগীয় শিরোপা জিতেছেন। প্রেস্টনে যাওয়ার আগে ইউরোপিয়ান কাপ ও এফএ কাপও জেতা হয়েছে তার।

ইংল্যান্ডের জার্সি গায়ে পরেছেন ১০৬ বার। ওয়েন রুনির পেছনে পড়ার আগে ৪৯ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা ছিলেন চার্লটন। ১৯৬৬ সালের বিশ্বকাপ তো জিতেছেনই, ওই আসরের গোল্ডেন বলও ছিল তার।

ইউনাইটেড ছাড়লেও ক্লাবের বোর্ডে আছেন চার্লটন। এই কঠিন সময়ে সাবেক এই তারকাকে শ্রদ্ধা জানিয়েছে ম্যানইউ। তার পরিবারের প্রতি সমব্যথী হয়ে বলেছে, ‘এই ভয়ানক রোগে স্যার ববি চার্লটন আক্রান্ত হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে গভীর দুঃখ প্রকাশ করছে। স্যার ববি ও তার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের পঞ্চম সদস্য হিসেবে ডিমনেশিয়ায় আক্রান্ত হলেন চার্লটন। তার বড় ভাই জ্যাক, যিনি জুলাইয়ে আক্রান্ত হন। এছাড়া স্টাইলস, মার্টিন পিটার্স ও রে উইলসনেরও এই রোগ ধরা পড়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ম্যানইউ ও ইংল্যান্ড লিজেন্ড চার্লটন ডিমনেশিয়ায় আক্রান্ত

আপডেট টাইম : ১১:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০