ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নেপালের জাতীয় দলেরপ্রধান কোচ হোয়াটমোর

ক্রীড়া ডেস্ক : ডেভ হোয়াটমোরকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। দূরদর্শী লক্ষ্য নিয়ে বাংলাদেশের সাবেক কোচের ওপর এই বড় দায়িত্ব দিলো তারা।

নতুন ভিশন নিয়ে শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান কোচকে নিজেদের করে নিলো নেপাল। আগামী বছর ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি এশিয়ার উদীয়মান দেশটির। তবে আশা হারায়নি তারা। ২০২২ সালের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে দেখতে চায় সিএএন। এজন্যই হোয়াটমোরকে নেওয়া।
নেপালের ক্রিকেট সংস্থা এক বিবৃতি দিয়েছে, ‘ডেভ নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে উন্মুখ হয়ে আছে। তার দৃঢ় বিশ্বাস এই দলে নেপালের সেরা প্রতিভা এবং আন্তর্জাতিক ক্রিকেটে খুব উজ্জ্বল ভবিষ্যতের সম্ভবনা রয়েছে।’ গত ফেব্রুয়ারিতে উমেশ পাতওয়াল সরে দাঁড়ানোর পর থেকে নেপালের প্রধান কোচের পদটি ফাঁকা পড়ে আছে।

শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন হোয়াটমোর। বাংলাদেশে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত। তার বিদায়ী বছরে বিশ্বকাপে ভারতকে হারিয়ে চমক দেখায় লাল সবুজরা। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে বিরাট কোহলির ভারতকে ট্রফি জেতান তিনি।

পরে পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচও হন হোয়াটমোর। মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সেও দুই মৌসুমের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নেপালের জাতীয় দলেরপ্রধান কোচ হোয়াটমোর

আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০