ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

আজ সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তুরস্কের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তুরস্কের রাষ্ট্রদূতকে প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের জনগণ বাংলাদেশ সম্পর্কে আগ্রহী ও উৎসুক। সেজন্য আমরা পারস্পরিক সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই।

তিনি বলেন, তুরস্কে ‘ইউনুস এম্রে’ (Yunus Emre) নামে সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে যা সারাবিশ্বে তুরস্কের সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে।

মুস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে তুরস্কের টিভি সিরিজ খুবই জনপ্রিয়। সেজন্য কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজনের প্রস্তাব করেন।

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় তুরস্কের ২০টি পরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তুরস্ক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য-১) ফাহিমুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০