ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

৫ উইকেট নিয়ে সাকিবের পরেই তাইজুল

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অন্যতম ভরসার নাম বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই তিনিই উজ্জ্বল। সর্বোচ্চ উইকেটের তালিকায় সাকিবের পরেই তাইজুলের অবস্থান।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজের অভিষেক ম্যাচেই তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। মাঝে আরও ছয়বার ৫ উইকেট নিয়েছেন। তবে তার কোনোটিই ছিল না দেশের বাইরে। অবশেষে ৭ বছর পর শ্রীলঙ্কা সফরে গিয়ে আবারও ৫ উইকেটের দেখা পেলেন ২৯ বছর বয়সী এ স্পিনার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯.৪ ওভার বোলিং করে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। ২৯ মাসের অপেক্ষার পর টেস্টে ফাইফার পেলেন তিনি। সবশেষ ২৯ মাস আগেই টেস্টে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তাইজুল। এরপর কেটে গেছে ২৯ মাস। লঙ্কা সফরে কাটলো এই খরা।

ক্যারিয়ারের অষ্টমবারের মতো ৫ উইকেট নিলেন তাইজুল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেটের তালিকায় দুই নম্বরে অবস্থান এখন তাইজুলের। ১৮ বার পাঁচ উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন তালিকার এক নম্বরে। এছাড়া ৭ বার করে পাঁচ উইকেট নিয়েছেন মোহাম্মদ রফিক ও মেহেদি হাসান মিরাজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ উইকেট নিয়ে সাকিবের পরেই তাইজুল

আপডেট টাইম : ০৪:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১