ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ নয়টি অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে তাপপ্রবাহ বইছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সপ্তাহের শেষদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা এবং তাড়াশ অঞ্চলসহ তিন বিভাগে মৃদু তাপপ্রবাহ বইছে। সোমবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৩০ মিলিমিটার, নেত্রকোনায় ১৪ মিলিমিটার, সিলেটে ৮ মিলিমিটার এবং রাজশাহীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর কিছু অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অফিস

আপডেট টাইম : ০৯:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১