ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আজ থেকে দূরপাল্লার বাস ও নৌ চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের ৭ জেলায় লকডাউনের কারণে আজ মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লুটিএ)।

বিআইডব্লুটিএ-এর যুগ্ম পরিচালক (পোর্ট ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন এই খবর নিশ্চিত করেছেন।

এছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ রাইজিংবিডিকে বলেছেন, ‘আজ মঙ্গলবার, ২২ জুন থেকে সাত জেলায় লকডাউনের কারণে সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহন চলাচল করতে পারবে না। তাই বাস চলাচল করতে হলে এসব জেলার ওপর দিয়ে আসতে হবে। কিন্তু লকডাউনের কারণে পুলিশ বাস আসতে দেবে না। তাই অটোমেটিকলি বাস বন্ধ হয়ে যাচ্ছে।’

পাশাপাশি যে সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেগুলোর যেখানে ট্রেন স্টেশন আছে সেখানে ট্রেনও থামবে না। এ বিষয়ে রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জ স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।’

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও রাজবাড়ী এই ৭ জেলায় আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বলবৎ থাকবে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আজ থেকে দূরপাল্লার বাস ও নৌ চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১