ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫ দিন বাড়ল ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ । নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। তবে, পণ্য পরিবহন চালু থাকবে।

সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য ভারতে বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বাদে বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

১৫ দিন বাড়ল ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ

আপডেট টাইম : ১২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১