ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

একেবারেই অপরিহার্য ছাড়া বন্ধ থাকবে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সাত দিনের জন্য দেশে চলবে কঠোর লকডাউন। আর এই লকডাউনকে কেন্দ্র করে জাতীয় পরিচয়পত্র সেবা একেবারেই অপরিহার্য ছাড়া বন্ধ থাকবে।

বুধবার জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ূন কবীর এই তথ্য জানান।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘আমাদের একদম অপরিহার্য সেবাটা চালু থাকবে। অনলাইনে আবেদন করতে হবে। লকডাউনে এনআইডি’র শুধু নতুন কার্ড দেওয়া হবে। এর বাইরে অন্য সেবাগুলো আপাতত বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অফিস-আদালত বন্ধ থাকবে। তারপরও এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে দুয়েকজন অফিসে থাকবে। খুব অপরিহার্য কোনোকিছু হলে সেগুলো বাসা থেকে করা হবে।’

এই সময়ে নতুন ভোটার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এই সময়ের মধ্যে কেউ যদি নতুন ভোটার হতে চায়, তাহলে সেটা করা হবে না। তবে কারও যদি টিকা বা পাসপোর্টের কাজে এনআইডি লাগে তাহলে সেগুলো করা হবে। একেবারেই যে সেবাগুলো না দিলে লোকজনের ক্ষতি হবে, সেগুলো দেওয়া হবে। আর লকডাউন উঠে গেলে আবার স্বাভাবিক নিয়মের মতো এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

একেবারেই অপরিহার্য ছাড়া বন্ধ থাকবে এনআইডি সেবা

আপডেট টাইম : ১০:১৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১