ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বায়তুল মোকাররমে মুসল্লি কম ছিল আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনায় সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি কম দেখা গেছে।

নামাজ শেষে করোনা মহামারি থেকে দেশ ও জাতির মুক্তির জন্য মোনাজাত করা হয়েছে। করোনায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে থাকতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান।

স্বাস্থ‌্যবিধি মেনে সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘যতটুকু সম্ভব লোকসমাগম এড়িয়ে চলুন। নিজে সতর্ক থাকুন, অন্যদেরও সতর্ক করুন। তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারব।’

লকডাউনে কর্মহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মুফতি মিজানুর রহমান বলেন, ‘এই বিপদের সময়ে যার যতটুকু সামর্থ আছে, তা নিয়ে অসহায় কর্মহীনদের পাশে দাঁড়ান। বিপদে এগিয়ে আসুন। আপনি ভালোমতে খেয়ে- পরে আছেন, আপনার প্রতিবেশীদেরও খোঁজ নিন, পাশে থাকুন।’

শুক্রবার স্বাস্থ‌্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজ পড়া হয়েছে। লকডাউনের কারণে জুমার নামাজে মুসল্লির উপস্থিতি ছিল কম। অধিকাংশ মুসল্লিকে মাস্ক পরে নামাজ পড়তে দেখা গেছে। নামাজ শেষে সরকারি নির্দেশনা মেনে অনেক মুসল্লি মসজিদে সুন্নত নামাজ না পড়ে বাসায় চলে যান।

মসজিদের খতিব ‍মুফতি মিজানুর রহমান খুতবার আগে করোনা রোধে স্বাস্থ‌্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বায়তুল মোকাররমে মুসল্লি কম ছিল আজ

আপডেট টাইম : ০৭:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১