ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাড্ডায় শ্রমিককে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে আনু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় মো. স্বপন (৪৮) নামের এক পরিবহনশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার আনোয়ার হোসেন আনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার আসামি আনোয়ার হোসেন আনুকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি প্রথমে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। পরবর্তীতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অসম্মতি জানালে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ তে ফোন পেয়ে পুলিশ বাড্ডার ইউলুপ সেতুর (ব্রিজ) নিচে পরিত্যক্ত কন্টেইনারের ভেতর থেকে স্বপনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, স্বপন মধ্য-বাড্ডার ব্যাপারী গলির একটি মেসে থাকতেন। তার স্ত্রী–সন্তান থাকেন কুমিল্লার মেঘনার হরিপুরে গ্রামের বাড়িতে।

নিহত স্বপন একসময় গাড়িচালক ছিলেন। কয়েক বছর আগে দুর্ঘটনার শিকার হওয়ায় বর্তমানে বেকার। মেরুল বাড্ডার ইউলুপের নিচে খুপরি ঘর তৈরি করে থাকতেন। তার সঙ্গে আনোয়ার হোসেন আনু নামে আরেক ব্যক্তি বসবাস করেন। স্বপনের পূর্বপরিচিত পোশাককর্মী হাসান বুধবার সন্ধ্যায় ইউলুপের নিচে আসেন। স্বপনের ঘরে মোবাইল ফোন রাখেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ফোনটি চুরি করেন স্বপন।

হাসান ফোনের খোঁজ জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এর জেরে বৃহস্পতিবার বাঁশ দিয়ে স্বপনকে পেটান। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাড্ডায় শ্রমিককে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে আনু

আপডেট টাইম : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১