ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিনোফার্মের টিকা নিলেন প্রায় ৮১ হাজার

বিশেষ প্রতিবেদক : দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রয়োগ চলছে। এরই মধ্যে এই টিকাগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮১ হাজার ছাড়িয়েছে।

এখন পর্যন্ত সিনোফোর্মের টিকা নিয়েছেন মোট ৮০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৭৪৮ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই হাজার ২৩৭ জন।

এর আগে প্রথম ডোজের টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৬৬ জন ও নারী ৪২ হাজার ৮৮২ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ রয়েছেন এক হাজার ৫৪৪ জন ও নারী ৬৯৩ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সাত হাজার ৭৪০ জন। তাদের মধ্যে পুরুষ চার হাজার ২০১ জন ও নারী তিন হাজার ৫৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন- পাঁচ হাজার ৪৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০৫ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৬৭ জন, রাজশাহী বিভাগে ২৮৮ জন, রংপুর বিভাগে ২৮৮ জন, খুলনা বিভাগে ৬০৩ জন, বরিশাল বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৭০ জন।

গত ১৯ জুন রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সিনোফার্মের টিকা নিলেন প্রায় ৮১ হাজার

আপডেট টাইম : ১০:০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১