ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাবি’র ভর্তি ফি দেয়া যাবে বিকাশে

নিউজ ডেস্ক : কোনো চার্জ ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদন ফি বিকাশে পরিশোধ করতে পারছেন শিক্ষার্থীরা। ২০ জুন শুরু হওয়া এ ভর্তি আবেদন কার্যক্রম চলবে ৩১ জুলাই পর্যন্ত।

যেভাবে করবেন ভর্তির আবেদন : ভর্তির আবেদন করতে শিক্ষার্থীকে প্রথমেই জাবি’র ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের (https://juniv-admission.org/) হোমপেজে ‘নতুন আবেদন’-এ ক্লিক করে উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমানের শিক্ষাবোর্ড, পাসের সাল, রোল নং প্রদান করতে হবে।

পরের ধাপে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এবং প্রেরিত পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদন ফি প্রদান করে এক বা একাধিক ইউনিটে আবেদন করা যাবে।

বিকাশে ফি পরিশোধ পদ্ধতি : ফি প্রদান করতে সংশ্লিষ্ট ইউনিটের পাশে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে ফি’র পরিমাণ এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন শিক্ষার্থী। ‘নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে বিকাশ পেমেন্ট গেটওয়ে পাবেন। বিকাশ আইকন সিলেক্ট করে ‘পেমেন্ট সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করতে হবে।

পরের স্ক্রিনে বিকাশ নম্বর টাইপ করতে হবে এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করতে হবে। এসএমএসে আসা ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড বা ওটিপি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর বিকাশ পিন দিলে পেমেন্ট সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন এসএমএস পাবেন আবেদনকারী। শিক্ষার্থী চাইলে প্রোফাইল থেকে ‘পে স্লিপ’-এ ক্লিক করে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্ট অর্থাৎ টাকা জমাদানের রশিদ ডাউনলোড করতে পারেন যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সহজেই সংরক্ষণ করতে পারবেন।

আবেদন ফি বিকাশ করা হয়ে গেলে শিক্ষার্থীরা জাবি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করার পর নিজ নিজ প্রোফাইলে স্বাক্ষর ও ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভর্তির আবেদন ফি পরিশোধকে সহজ করতে এই উদ্যোগ নিয়ে বিকাশ। কেবল ভর্তির আবেদন ফি-ই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে অন্যান্য ফিও বিকাশের মাধ্যমে পরিশোধ করা করা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাবি’র ভর্তি ফি দেয়া যাবে বিকাশে

আপডেট টাইম : ১১:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১