ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

নিউজ ডেস্ক : মার্কিন সরকারের দূত হিসেবে নিয়োগ দেয়ার জন্য চার ব্যক্তি রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের তালিকায়। নিয়োগ চূড়ান্ত হলে তারা বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও চিলিতে মার্কিন দূত হিসেবে কাজ করবেন।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই চার ব্যক্তি হলেন- ডেনিস ক্যাম্পবেল বাউয়ের, পিটার ডি. হাস, এরিক এম. গারসেট্টি ও বার্নাডেট এম. মিহান।

জানা গেছে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাসকে নিয়োগের ব্যাপারে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে ভাবা হচ্ছে এরিক এম. গারসেট্টির নাম। এছাড়া, ডেনিস ক্যাম্পবেল বাউয়েরকে ফ্রান্সে এবং বার্নাডেট এম. মিহানকে চিলিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন।

হোয়াইট হাউস ওয়েবসাইটের তথ্য বলছে, পিটার ডি. হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন এবং কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা রয়েছে হাসের।

মার্কিন সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। চূড়ান্ত অনুমোদন পেলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

আপডেট টাইম : ১১:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১