ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গে‌ছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২১ জুলাই (বুধবার)।

রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শে‌ষে ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম স‌চিব ড. নুরুল ইসলাম।

এর আ‌গে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় ব‌সে চাদ দেখা ক‌মি‌টি।

বৈঠ‌কে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ‌তে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ফাউ‌ন্ডেশ‌নের বোর্ড অব গভর্নরস সদস‌্য ড. কা‌ফিলু‌দ্দিন সরকার সা‌লেহী, শোলা‌কিয়ার ইমাম মাওলানা ফ‌রিদ উদ্দীন মাসউদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়া, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহ. আছাদুর রহমান, ঢাকা জেলার এডিসি মো. ইলিয়াস মেহেদী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠ‌কে ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গে‌ছে। এ অবস্থায়, সোমবার থেকে পবিত্র জিলহজ্জ মাস মাস গণনা শুরু হবে। ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

আপডেট টাইম : ১২:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১