ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনায় মারা গেছেন সাবেক বিচারক জহির আহমেদ

নিজস্ব প্রতিবেদকক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক এ কে এম জহির আহমেদ (৬৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই বিচারক। তবে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে রোববার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় মারা যান তিনি। আজ বাদ আসর মোহাম্মদপুর আদাবর মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় বলে জানা গেছে।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন ট্রাইব্যুনালে বিচারক ছিলেন তিনজন। বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের সদস্য ছিলেন জহির আহমেদ।

সাবেক এই জেলা জজ ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১২ সালের ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বিচারক এ কে এম জহির আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় মারা গেছেন সাবেক বিচারক জহির আহমেদ

আপডেট টাইম : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১