ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে প্রতি আসনে ১০ জন

নিজস্ব প্রতিবেদক : সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গুচ্ছ পরীক্ষার নীতিমালা অনুযায়ী, সাত বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৪১৯টি আসনের বিপরীতে ১০ গুণ অর্থাৎ ৩৪ হাজার ১৯০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ফলে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১০ জন ভর্তিচ্ছু।

মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়গুলোতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে ফল প্রকাশ করা হয়। যেসব আবেদনকারীর মোট প্রাপ্ত নম্বর ১০৩৭ বা তার ঊর্ধ্বে কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে যেসব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না, তাদের ভর্তি ফি’র ৭০০ টাকা ফেরত দেয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ৪১৯টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি আসন রয়েছে।

গত ১০ জুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদনের শেষ তারিখ ছিল। এ সময়সীমার মধ্যে আবেদন জমা পড়েছে ৮০ হাজার ৯৩৩টি। করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে পিছিয়ে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে প্রতি আসনে ১০ জন

আপডেট টাইম : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১