ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় পেরুর উত্তর উপকূলে তীব্র কম্পনে লোকজন ভয়ে বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসে।

সুলানা শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে শতাব্দীর পুরোনো একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৩ দশমিক ১৮ কিলোমিটার। ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ইকুয়েডরের দক্ষিণাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সুলানা শহরের বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এক নারী একটি ধসে পড়া দেয়ালের চাপায় আহত হয়েছেন বলে জানা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ১৬শ শতাব্দীর পুরোনো একটি গির্জা ভেঙে পড়েছে।

ভূমিকম্পে আরও দুটি প্রার্থনার স্থান এবং তিনটি দমকল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে রাজধানী লিমা থেকে ৯৯০ কিলোমিটার দূরের পিউরা শহরের একটি সুপারমার্কেটের জিনিসপত্র প্রচণ্ড কম্পনের কারণে মাটিতে পড়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর একটি সামরিক প্যারেডে অংশ নেয়ার কথা থাকলেও তিনি তা বাতিল করে পিউরাতে সফর করবেন বলে জানা গেছে। পেরু ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট টাইম : ১০:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১