ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকায় এলো আরও ৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

ঢাকা : জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ঢাকায় পৌঁছেছে। কোভ্যাক্সের আওতায় এ নিয়ে দ্বিতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো দেশে।

আজ শনিবার (৩১ জুলাই) বেলা ৩টা ১৫ মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে এসব টিকা বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাইকি ইতো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। এখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ৬ লাখ টিকা আসার কথা আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকায় এলো আরও ৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

আপডেট টাইম : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১