ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আজ থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু

বিশেষ প্রতিবেদক : করোনা প্রতিরোধে রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি।

গতকাল রোববার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে টিকাদান চলতে থাকে। তবে পরবর্তীতে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়া হয়। মে মাসে টিকার জন্য নতুন নিবন্ধন বন্ধ করে দেয়া হয়।

করোনাভাইরাসের টিকা বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে ২৪ জুলাই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ ডোজ দেশে পৌঁছায়। এরপর কয়েকধাপে আরও টিকা এসেছে এবং আরও আসবে।

এর উপর ভিত্তি করেই এবার বাদ পড়াদের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

আজ থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু

আপডেট টাইম : ১২:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১