ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসে হতে যাচ্ছে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবারের অধিবেশনে অংশ নিতে হবে সশরীরে। সীমিত পরিসরে দুই সপ্তাহের এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৯ মাসের মধ্যে প্রথম বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের ৭৬তম সম্মেলন হবে। ২১ সেপ্টেম্বর বিশ্বনেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে উচ্চ পর্যায়ের সম্মেলন। এতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবেন, এখনো তা জানা যায়নি। তবে, আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘জাতিসংঘ অনেক কম লোকজন নিয়ে যেতে বলেছে। কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে হবে না। সেখানে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে। আরেকটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে।’
গতবার পরমাণু শক্তি বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন হয় ভার্চুয়ালি। নিজ নিজ দেশে থেকে রাষ্ট্র বা সরকারপ্রধানরা অনলাইন প্ল্যাটফর্মে অধিবেশনে অংশ নেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের অধিবেশন সীমিত পরিসরে হলেও সশরীরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১