ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় একদিনে আরও ২৪১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

আজ বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাড়িতে ১৮ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় নতুন মৃতদের মধ্যে শূন্য থেকে বিশোর্ধ ৫ জন, ত্রিশোর্ধ্ব ২২ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন, ষাটোর্ধ ৮২ জন, সত্তোরোর্ধ ৩৫ জন, আশির্ধ্ব ১২ জন, ৯০ বছরের বেশি বয়সী ৩ এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন মারা যান।

একই সময়ে করোনায় মৃত ২৪১ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম ৬৮ জন, রাজশাহী ১২ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭০৫টি ল্যাবরেটরিতে ৫১ হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৪৮ শতাংশ।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনায় একদিনে আরও ২৪১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১