ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তি, এমন সিদ্ধান্ত নেয়নি সরকার : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি টিকা নেওয়া ছাড়া বাইরে বের হলে শাস্তি দেওয়া হবে– এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘গতকাল যে বৈঠক হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে ১৮ এর বেশি বয়সের কেউ টিকা না নিয়ে বের হলে, তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, সবাইকে মাস্ক পরতে হবে এবং মাস্ক পরার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপরও জোর দেওয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে ইন্সট্যান্টলি (তাৎক্ষণিক) শাস্তি দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। অবশ্য বিচারিক ক্ষমতা নয় কিন্তু পুলিশ যেমন রাস্তায় যানবাহনকে জরিমানা করে, আইনের মধ্যে থেকে কীভাবে সেটা করা যায়, সে বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর বক্তব্যকে কীভাবে দেখবেন এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এ ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।

করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মঙ্গলবার সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ‘যারা ১১ তারিখের পর মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পু বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তি, এমন সিদ্ধান্ত নেয়নি সরকার : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১