ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক : মেথির শুধু রান্নার স্বাদই বাড়ায় না স্বাস্থ্যরক্ষাতেও এর ভূমিকা আছে। এমনিতে চুলের যত্নে আর পেটের সমস্যায় মেথি ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না ত্বকের যত্নেও মেথি ব্যবহার করা যায়। বিশেষ করে যদি ত্বকে ব্রণের সমস্যা থাকে বা মুখে কোনও দাগছোপ থাকে সেটা দূর করে দিতে পারে মেথি। রাসায়নিক যুক্ত যে কোনও ক্ষতিকর প্রসাধনীর চেয়ে মেথি অনেক দ্রুত কাজ করে ত্বকে। মেথি টোনার হিসাবেও খুব ভালো কাজে দেয়। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই পানি স্প্রে বোতলে রেখে টোনার হিসাবে ব্যবহার করা যায়।

মেথির দানা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মেথি ফেস ক্রিম। মেথির দানা ছাড়াও এই ফেস ক্রিম ব্যবহার করতে দরকার হবে হলুদ আর অ্যালোভেরা জেল।

যেভাবে তৈরি করবেন মেথির ফেসক্রিম : প্রথমে মিক্সারে মেথির দানা ভালো করে গুঁড়া করে নিতে হবে। চাইলে মেথি গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক কাপ মেথি পাউডার অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত মিশ্রণের মধ্যে এক চিমটে হলুদ দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণ ছেঁকে ঠান্ডা করতে হবে। এরপর এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে এয়ারটাইট কৌটাতে রেখে ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে।

এই ক্রিমের উপকারিতা : মেথির মধ্যে জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে। এছাড়াও মেথি ভিটামিন সি আর ভিটামিন এ সমৃদ্ধ। বাড়িতে তৈরি মেথির এই ফেস ক্রিম ব্যবহার করলে মুখের মধ্যে দাগ, ট্যান বা রোদে পোড়া দাগ এবং অন্যান্য ক্ষতর দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, টানটান, মসৃণ ও দাগছোপহীন হবে। তাছাড়া মেথি ত্বকে আর্দ্রতারও যোগান দেয়। তাই যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই ফেস ক্রিম খুব কার্যকরী হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়

আপডেট টাইম : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১