ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে রাবির ১০ শিক্ষকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : গত এক মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সময়ে তারা মারা যান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায়, গত ৭ আগস্ট আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন রাবির ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইনাম।

এর আগে জুলাইয়ের ১ তারিখে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে মারা যান দর্শন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ। পরদিন (২ জুলাই) ফলিত রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম মারা যান। একই দিন অন্ত্রের অপারেশন পরবর্তী জটিলতায় মারা যান এগ্রিকালচার অ্যান্ড এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. সামিউল আলম।

জুলাইয়ের ১০ তারিখে মারা যান প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল বাশার মোশারফ (এবিএম)।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মারা যান ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রশনের (আইবিএস) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীন ও পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক আবুল বাশার। ১৮ জুলাই মারা যান রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহিম।

২২ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হালিম ও ২৭ জুলাই করোনা সংক্রমণে মারা যান প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, খুব অল্প সময়ে এতজন শিক্ষকের বিদায় এটি সত্যিই বেদনাদায়ক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে রাবির ১০ শিক্ষকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১