ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চীন থেকে সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ ডোজ টিকা এলো

বিশেষ প্রতিবেদক : চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার রাত ৭টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরও ৩০ লাখ।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ছয় লাখ ডোজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চীন থেকে সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ ডোজ টিকা এলো

আপডেট টাইম : ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১