ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাতে ভয় পেলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক : রাতের অন্ধকারে ঘরে অবস্থানকালীন, চলার পথে কিংবা স্বপ্নে অনেকেই ভয় পায়। এই অবস্থায় ভয় থেকে বাঁচতে উপায় ও দোয়া করার নসিহত পেশ করেছেন স্বয়ং বিশ্বনবি। রাতের ভয় কাটিয়ে সুন্দর ঘুম ও ঘরে অবস্থানের জন্য আল্লাহর কাছে একাধিক দোয়া পড়ার কথাও এসেছে হাদিসের একাধিক বর্ণনায়। তাহলো-

১. রাতে ভয় পেয়ে

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওযা আঁই-ইয়াহদুরুন।’

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি)

২. ঘুম না আসলে

বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে অনেকে এপাশ-ওপাশ করে থাকে। এ সময় এ দোয়া পড়া-

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযিযুল গাফফার।’

অর্থ : ‘আল্লাহ ব্যতিত কোনো সত্য উপাস্য নেই; যিনি একক, প্রবল ক্ষমতাশালী; আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।’ (জামে)

৩. রাতে দুঃস্বপ্ন দেখলে করণীয় ও দোয়া

রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে শয়তানের ক্ষতি ও ভয় থেকে বাঁচতে এ আমলগুলো করা-

> বাম দিকে তিনবার হাল্কা থুথু মারা।

> শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে বাঁচতে-

– أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم : আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়া। (মুসলিম)

– অতঃপর এ দোয়া পড়া-

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكِ مِن شَرِّ هَذِهِ الرُّؤْيَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাই।’

> সেই স্বপ্নের কথা কাউকে না বলা।

> পার্শ্ব পরিবর্তন করে শোয়া।

> সম্ভব হলে ওঠে নামাজ পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের ভয়, দুঃস্বপ্ন ও এসবের ক্ষতি থেকে মুক্ত থাকতে হাদিসের দিকনির্দেশনা ও দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাতে ভয় পেলে যে দোয়া পড়বেন

আপডেট টাইম : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১