ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নিমপাতা দিয়ে সহজে খুশকি মুক্তি উপায়

লাইফস্টাইল ডেস্ক : নিমপাতায় লুকিয়ে আছে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার সমাধান। নিমপাতা ত্বকের যত্নে যেমন কার্যকরী, ঠিক তেমনই চুলের বিভিন্ন সমস্যা সমাধানেও ম্যাজিকের মতো কাজ করে এই ভেষজ উপাদানটি।

নিমপাতায় থাকা বিভিন্ন পুষ্টিগুণ চুলকে গোড়া থেকে মজবুত করে। একইসঙ্গে স্ক্যাল্পের বিভিন্ন সমস্যাও দূর করে নিমপাতা। স্ক্যাল্পের বিভিন্ন সমস্যার মধ্যে খুশকি অন্যতম।

সবাই কমবেশি খুশকির সমস্যায় ভুগে থাকেন। জানেন কি, খুশকির সমস্যা দূর করতে নিম পাতা দুর্দান্ত কাজ করে। তার আগে জেনে নিন নিম পাতা ব্যবহারে চুলে যেসব উপকার মিলবে-

>> চুল বাড়ায়
>> শুষ্ক চুলে প্রাণ আনে
>> খুশকি ও স্ক্যাল্পের চুলকানি সারায়
>> উঁকুনের সমস্যা দূর করে

খুশকি ও স্ক্যাল্পের অন্যান্য সংক্রমণ সমাধানে কাজ করে নিমপাতা। এক্ষেত্রে নিমপাতা দিয়ে তৈরি তেল ব্যবহার করতে পারেন চুলে।

এতে থাকে অ্য়ান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। যা স্ক্যাল্পের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন মোকাবিলা করে। খুশকির প্রধান কারণ ক্যানডিডা ও মালাসেজিয়া ফাঙ্গি।

এ ধরনের ফাঙ্গাসের সঙ্গেও মোকাবিলা করে নিমপাতা। নিয়মিত চুলে নিমপাতা ব্যবহারে স্ক্যাল্প থাকে পরিষ্কার ও স্বাস্থ্যকর। ফলে স্ক্যাল্পের বিভিন্ন র‌্যাশ, জ্বালা-যন্ত্রণা, চুলকানি, ব্রণ ও খুশকির সমস্যা দ্রুত সমাধান হয়।

তবে এসব সমস্যা সমাধানে নিয়মিত নিম ব্যবহার করতে হবে। যা স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে এবং খুশকি আবার হওয়া থেকে প্রতিরোধ করবে।

এজন্য প্রয়োজন- আধা কাপ নারকেল তেল, ১০টি নিম পাতা, আধা চা চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল। প্রথমে নারকেল তেল গরম করেতার মধ্য়ে নিম পাতা মিশিয়ে নিন।

১০-১৫ মিনিট জ্বাল করে চুলার আঁচ বন্ধ করে দিন। এর মধ্য়ে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। তেল ঠান্ডা করে লেবুর রস যোগ করুন। একটি বোতলে সেই মিশ্রণ ঢেলে রাখুন।

সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন এই মিশ্রণ। তেল লাগানোর পর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত এই তেল ব্যবহারে চুল হবে সুন্দর এবং স্ক্যাল্পের যাবতীয় সমস্যাও দূর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নিমপাতা দিয়ে সহজে খুশকি মুক্তি উপায়

আপডেট টাইম : ০৮:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১