ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাইবার নিরাপত্তায় সার্ক দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে (এনসিএসআই) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা এ সূচকে ২৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ৫৯ দশমিক ৭৪ স্কোর পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বাংলাদেশ এবার ৩৮তম স্থানে উঠে এসেছে। গত ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তৈরি করা হয়।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬ দশমিক ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে গ্রিস। এরপর ৯২ দশমিক ২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক দ্বিতীয় এবং ৯০ দশমিক ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া তৃতীয় অবস্থানে আছে।
সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭ ও যুক্তরাজ্যের অবস্থানে ১৯ নম্বরে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুরের অবস্থান ১৬ নম্বরে। শ্রীলঙ্কা ৬৯তম ও পাকিস্তান ৭০তম স্থানে আছে। জাপানের অবস্থান ৩৪তম ও চীনের অবস্থান ৮৩তম।

এত অল্প সময়ে বাংলাদেশের ২৭ ধাপ উন্নতি প্রসঙ্গে বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেছেন, ‘সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি লাভ করছে। সাইবার নিরাপত্তায় বিজিডি ই-গভ সার্ট নিরলসভাবে কাজ করছে। এ ধরনের স্বীকৃতি আমাদের সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সাইবার নিরাপত্তায় সার্ক দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১