ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চিকিৎসাধীন পাইলট নওশাদ আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক : মাঝ আকাশে অসুস্থ হয়ে ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইউম মারা গেছেন। বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে ক্যাপ্টেন নওশাদের ভ্যান্টিলেশন খুলে দেয়া হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন পাইলট নওশাদ। এ সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।

এমন পরিস্থিতিতে বিজি-০২২ ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ১২৪ জন। পরে জানা যায়, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।

বিমানটি শুক্রবার রাতেই বিকল্প পাইলট ও ক্রু দিয়ে ফিরিয়ে আনা হয় ঢাকায়। পাইলট নওশাদকে ভর্তি করানো হয় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে। এক পর্যায়ে তিনি কোমায় চলে যান। লাইফ সাপোর্ট দিয়ে তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে তিনি মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চিকিৎসাধীন পাইলট নওশাদ আর নেই

আপডেট টাইম : ০৫:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১