ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিল্পখাতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান

ঢাকা : রাশিয়ার শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে সার, সিমেন্ট, চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বুধবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিক ম্যানটিটস্কির সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া, মন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল ওয়াহেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় সারের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া সিমেন্ট, হালকা প্রকৌশল, চামড়া, সিরামিক, ওষুধ, কাগজ, জাহাজ নির্মাণ ও রসায়নখাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করা যায়।’

বৈঠকে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার প্রস্তাবিত খসড়া নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে এ চুক্তি সম্পদানের বিষয়ে উভয়ে একমত প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ত্বরান্বিত করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তাগিদ দেন।
তিনি বলেন, ‘প্রস্তাবিত সমঝোতা চুক্তির খসড়া ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করা হয়েছে। প্রয়োজনে তা সংশোধন করে পুনরায় প্রেরণ করা হবে।’

রাশিয়ার রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ রাশিয়া ইন্টারগভার্ণমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনোমিক, সাইন্টিফিক এন্ড টেকনিক্যাল কোঅপারেশন এর পরবর্তী সভায় দুই দেশের বিদ্যমান ইস্যুগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলেও তারা একমত পোষণ করেন।
সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিল্পখাতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান

আপডেট টাইম : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১