ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শপথ নিলেন এমপি হাবিবুর রহমান হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৪ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পান ২৪ হাজার ৬০৪ ভোট।

নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। আসনটিতে মোট ১৪৯টি কেন্দ্রে ভোট দেন এক লাখ ১৪ হাজার ৩০৯ জন ভোটার। আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৪৮৩।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শপথ নিলেন এমপি হাবিবুর রহমান হাবিব

আপডেট টাইম : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১