ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

আফগানিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

তালেবান ক্ষমতা দখলের পরে আফগানিস্তানে প্রথম কোনো সর্বোচ্চ পর্যায়ের বিদেশি কূটনীতিকের এটাই প্রথম সফর।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সফরকালে রোববার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির জাতীয় পুনর্মিলন পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন আল থানি। এছাড়া তালেবানের পররাষ্ট্রমন্ত্রীসহ নতুন সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেন। কর্মকর্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আফগান জনগণকে সহায়তার জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

তালেবানের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দেশগুলোর মধ্যে কাতারকে বিবেচনা করা হয়। কারণ ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে সহায়তা করে দেশটি।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতার। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমাদের সহযোগী হিসেবে কাজ করা বিপুল সংখ্যক আফগান নাগরিককেও দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

আফগানিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১