ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মজাদার ইলিশ মাছের কাবাব সহজে ঘরে তৈরী করুন

লাইফস্টাইল ডেস্ক : ইলিশ মাছ বাজারে এখন বেশ সহজলভ্য। এসময় অনেকেই বেশি করে ইলিশ মাছ কিনছেন। কেউ কেউ তো দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য সংরক্ষণও করে রাখছেন ইলিশ।

সবাই তো ইলিশ মাছের বাহারি পদ খেয়ে থাকেন। যেমন- সরিষা ইলিশ, ইলিশ বিরিয়ানিসহ একেকজন ইলিশের নানা পদ তৈরি করে খাচ্ছেন। চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন ইলিশ মাছের কাবাব।

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। ঘরে থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করেই খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এই কাবাব। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ : ১. ইলিশ মাছ ১টি মাঝারি
২. আলু সেদ্ধ ১ কাপ
৩. পেঁয়াজ দেড় কাপ
৪. কাঁচা মরিচ ৭-৮টি
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. টমেটো সস ৩ টেবিল চামচ
১০. ডিম ১টি
১১. লবণ স্বাদ অনুযায়ী
১২. তেল পরিমাণমতো ও
১৩. পরিবেশনের জন্য শশা, টমেটো ও গাজর।

পদ্ধতি : প্রথমে ইলিশ মাছের মাথা ও লেজ বাদ দিয়ে কেটে নিন টুকরে করে। এরপর মাছে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।এবার সাবধানতার সঙ্গে মাছের কাটা বেছে নিন। তারপর মাছের সঙ্গে পেঁয়াজ ও তেল ছাড়া সব উপাদান মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।
এবার মাছ ও মসলার মিশ্রণটি ঢেকে রাখুন ১ ঘণ্টার জন্য। অন্যদিকে লেজ ও মাথা সামান্য হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে ভেজে রাখুন।এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এরপর মাছ কাবাবের আকৃতি দিয়ে নিন। তারপর ডুবো তেলে মাছের কাবাবগুলো ভেজে নিন।কাবাব ভাজার সময় এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচা মরিচ, শশা ও টমেটো দিয়ে পরিবেশন করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মজাদার ইলিশ মাছের কাবাব সহজে ঘরে তৈরী করুন

আপডেট টাইম : ১০:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১