ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সিআইডির ভুয়া এক পরিদর্শক আটক

নিজস্ব প্রতিবেদক : ১৬০ সিসির মোটরসাইকেলে লেখা ডিএমপি ও কোমরে ওয়াকিটকি নিয়ে সিআইডির পরিদর্শক পরিচয়ে হাবিবুল্লাহ তালুকদার অভি নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।

হাবিবুল্লাহ তালুকদার ঢাকার সাভারের বাসিন্দা। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। এরপর চালক মোটরসাইকেল থামালে কর্তব্যরত কর্মকর্তা গাড়ির কাগজপত্র দেখতে চান।

এসময় চালক নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত হর্নেট ১৬০ সিসির মোটরসাইকেল। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তিনি সিআইডির পরিদর্শক পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। এজন্য তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সিআইডির ভুয়া এক পরিদর্শক আটক

আপডেট টাইম : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১