ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সংসদ টিভিতে প্রচারের জন্য আরও অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য আরো নতুন অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশনটির অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-কমিটিকে কর্মপরিকল্পনা নির্ধারণের সুপারিশ করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বেঠকে সভাপতিত্ব করেন সংসদ টিভির অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৈঠকে আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান ও নাহিদ ইজাহার খান।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বঙ্গবন্ধুর উক্তি, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী অবলম্বনে দৈনন্দিন কর্মসূচি নির্মাণের বিষয়ে বিটিভির সাথে সমন্বয় করে তা প্রচারের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সংসদ টিভিতে প্রচারের জন্য নারী ও নারী শিক্ষার উন্নয়ন, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ সম্পর্কিত অনুষ্ঠানমালা এবং আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানসমূহ প্রচারের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সংসদ টিভিতে প্রচারের জন্য আরও অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৫:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১