ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজনীতি ছাড়লেন প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক : মুখোপাধ্যায় পরিবারের শেষ সদস্য হিসেবে কংগ্রেসে ছিলেন তিনি। এবার সেটাও শেষ হলো। সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার টুইট করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। খবর: আনন্দবাজার পত্রিকা।

টুইটে শর্মিষ্ঠা লেখেন, ‘সকলকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকবো। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন তিনি অন্যভাবেও করতে পারেন।’

হঠাৎ তার রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে আলোচনা শুরু হয়েছিল, তিনি কি অন্য দলে পা বাড়াতে চাইছেন? সেই সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করে দিয়ে বলেছেন, ‘রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।’

শর্মিষ্ঠা জানান, তার এই সিদ্ধান্ত প্রসঙ্গে দলের সভাপতি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগে জানিয়েছিলেন।

প্রণবের পর মুখোপাধ্যায় পরিবারে কংগ্রেসের ধ্বজা ধরে রেখেছিলেন তার ছেলে অভিজিৎ এবং মেয়ে শর্মিষ্ঠা। কিন্তু এ বছরের জুলাইয়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। ফলে একাই সেই ‘ঐতিহ্য’ বহন করছিলেন প্রণবকন্যা। অভিজিৎ তৃণমূলে যোগ দেওয়ার পরই তার সেই সিদ্ধান্তে ‘দুঃখ প্রকাশ’ করেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু অভিজিতের তৃণমূলে যোগ দেওয়ার দু’মাসের মাথায় তারও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনেকেই স্তম্ভিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজনীতি ছাড়লেন প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা

আপডেট টাইম : ০১:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১