ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আজ বিশ্ব নৌ-দিবস

নিজস্ব প্রতিবেদক : আজ ৩০ সেপ্টেম্বর, বিশ্ব নৌ-দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিবসটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে।

বিশ্ব নৌ-সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বিশ্ব নৌ-দিবস, ২০২১’ উদযাপন করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে- ‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান (সিফারার্স: অ্যাট দ্য কোর অব শিপিংস ফিউচার)”।

দিবসটি উদযাপন উপলক্ষে নৌপরিবহন অধিদফতর এক সেমিনারের আয়োজন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ সেমিনার হবে।

অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম (বীর উত্তম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন।

বিশ্ব অর্থনীতিতে নৌ-খাতের অবদান তুলে ধরতে আন্তর্জাতিক নৌ-সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য দেশগুলো প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বিশ্ব নৌ-দিবস পালন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আজ বিশ্ব নৌ-দিবস

আপডেট টাইম : ১২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১