ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডিতরা হলেন- তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের ৪৭ বছর বয়সী নূরুল ইসলাম, তার ছেলে মো. হাসমতুল্লাহ ও মো. হাসান আলী।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি গাজী আব্দুর রহমান জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সঙ্গে তার আপন ভাই নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে রহমত আলীর সঙ্গে নূরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।

একপর্যায়ে রহমত আলীকে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ এবং হাসান আলী। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা করেন রহমত আলীর স্ত্রী মনোয়ারা খাতুন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১