ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গার মাদক বিক্রেতা জিহাদ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম ওরফে জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর বাজার থেকে পুলিশ জিহাদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। জাহিদুল ইসলাম ওরফে জিহাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলো জিহাদ। আজ তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসংঙ্গত, ২০১৮ সালের ১৯ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলো জিহাদ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জিহাদ জামিনে বেরিয়ে আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গার মাদক বিক্রেতা জিহাদ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১