ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ধেয়ে আসছে ‘অশনি’, আঘাত হানতে পারে কক্সবাজারে

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী সোমবার (২১ মার্চ) সকাল নাগাদ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’, জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। তবে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড়ের কোনো বার্তা এখনো দেওয়া হয়নি।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে অশনি। শ্রীলংকার দেওয়া এই নামের অর্থ বাজ বা বজ্র। ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানিয়েছেন, ১৫ মার্চ ভারত সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ধীরে ধীরে পূর্ব ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ১৯ মার্চ সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে লঘুচাপটি গভীর লঘুচাপে পরিণত হবে। ২০ মার্চ আনন্দাম নিকোবর দ্বীপের কাছাকাছি এসে পরিণত হবে নিম্নচাপে। আর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ২১ মার্চ সকালে।

২২ মার্চ এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ২৩ মার্চ আরো উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আঘাত হানতে পারে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে। বর্তমানে লঘুচাপের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। এটি বেড়ে ২৩ মার্চ ৮০ কিলোমিটারে উঠে যেতে পারে।

এক্ষেত্রে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকেই সাগর উত্তাল হতে শুরু করবে। ২৩ মার্চ প্রবল বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। গত কয়েক বছর ধরে যত সামুদ্রিক ঝড় আসছে সবগুলোই প্রায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ বিষয়ে বলেন, একটা সিস্টেম ফর্ম করছে। তবে এটার গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি। ঘূর্ণিঝড়ের গতি ও গতিমুখ নিয়ে অগ্রিম কিছু বলা যায় না। কেননা, বারবার এগুলোর গতিবিধি পরিবর্তন হয়। আগে লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে আসুক, তারপর আমরা সবাইকে এ বিষয়ে অভিহিত করবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ধেয়ে আসছে ‘অশনি’, আঘাত হানতে পারে কক্সবাজারে

আপডেট টাইম : ০৯:৪৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২