ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রমজানের প্রথম তারাবির জামাতে মুসল্লিদের ঢল

রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ মাস উপলক্ষে এরইমধ্যে শুরু হয়েছে তারাবির নামাজ।

শনিবার (২ এপ্রিল) এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি নামাজ।

করোনা মহামারির কারণে সারাদেশে দীর্ঘ দুই বছর ছিল বিধিনিষেধের বেড়াজালে। অনেক কিছুতেই ছাড় দিতে হয় সবাইকে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ঘরে থেকে করেছেন ইবাদত বন্দেগি। তবে এবার সংক্রমণ কমে আসায় রমজানের প্রথম তারাবিতেই মসজিদগুলোতে নামে মুসল্লির ঢল।

করোনায় দীর্ঘ দুই বছর পর এবার জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। বিধিনিষেধ না থাকায় মসজিদগুলোয় দেখা গেছে আগের মতো ভিড়।

এ বিষয়ে নাজিম সিকদার নামে এক মুসল্লি বলেন, দীর্ঘদিন পর এবার করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকছে না। গত বছর করোনা মহামারির কারণে ঘরে তারাবির নামাজ আদায় করতে হয়েছে। এবার মসজিদেই আদায় করা যাচ্ছে। এতে আমরা ভীষণ খুশি। নামাজ শেষে অবশ্যই আল্লাহর কাছে সবার জন্য দোয়া-প্রার্থনা করবো।

এদিকে রমজান মাসে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

গত বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব মসজিদের ইমাম, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় যেন একই ধারাবাহিকতা অনুসরণ করে দেশের সব মসজিদে খতম তারাবি পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয় যেন সব মসজিদে রমজানের প্রথম ছয় দিনে তারাবি নামাজে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী একুশ দিনে এক পারা করে কোরান তেলাওয়াত করা হয়। এতে ২৭ রমজানের রাতে বা ‘শবে কদরে’ মুসল্লিদের জন্য কোরান খতম করা সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রমজানের প্রথম তারাবির জামাতে মুসল্লিদের ঢল

আপডেট টাইম : ০৪:৪৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২