ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারত গমনেচ্ছুক যাত্রীদের জন্য সুখবর

করোনার কারণে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেন ফের চালু হতে যাচ্ছে। এছাড়া খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। যা বাংলাদেশ ও ভারতের কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য বড় সুখবর। কারণ এসব রুটে আকাশ পথে ভ্রমণের খরচ অনেক, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য কষ্টসাধ্য।

সম্প্রতি (১১ এপ্রিল) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এই দুই রুটে পুনরায় ট্রেন চালুর বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়।

বৈঠকে আন্তর্জাতিক রুট দুটিতে ফের ট্রেন চালুর জন্য ভারতের প্রস্তুতি বিশেষ করে নিরাপত্তাগত ও করোনার সুরক্ষা অবকাঠামোগত প্রস্তুতি এবং ভারতীয় রেলের ট্রেন চালুর প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের রেল, পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যুরো অব ইমিগ্রেশন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

জানা গেছে, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চালুর জন্য ভারতের তিনটি ট্রানজিট পয়েন্ট-চিতপুর (কলকাতা), গেদে ও হরিদাসপুর রেল স্টেশনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা আবারও চালু করায় এসব রুটে যাত্রীদের বিপুল চাপ পড়বে বলে আশা করা হচ্ছে।

ঠিক কবে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালু হতে পারে-এমন প্রশ্নের জবাবে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান সংবাদমাধ্যমে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই রুটে আবারও ট্রেন চলাচল শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যেই চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারত গমনেচ্ছুক যাত্রীদের জন্য সুখবর

আপডেট টাইম : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২