ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে রাশিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।

নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার ওই কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘ইউক্রেনে দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানাই। বাইডেন প্রশাসনের এমন কার্যক্রম আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনবে।’

এদিকে, সম্প্রতি বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কারের জবাবে এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

ইউরোপীয় ইউনিয়নের শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গত ৫ এপ্রিল রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করে ইইউ। এর কারণ হিসেবে সে সময় ইইউর এক বিবৃতিতে বলা হয়, ‘তারা (রুশ কূটনীতিকরা) এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’

রয়টার্স বলছে, এর জবাবেই মূলত শুক্রবার (১৫ এপ্রিল) ইইউর ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করল মস্কো। এ ছাড়া ইইউর ওই কূটনীতিকদের যত দ্রুত সম্ভব রাশিয়া ত্যাগ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

তবে মস্কোর এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইইউ বলছে, ‘রুশ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই এবং এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট টাইম : ০৮:০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২