ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইউক্রেনীয় শরণার্থীদের মাথাপিছু ৩০০ ইউরো দিচ্ছে ইতালি

রাশিয়ার সামরিক অভিযানের মুখে বিভিন্ন দেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় নাগরিক। তাদের মধ্যে দুই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ইতালিতেই বর্তমানে অবস্থান করছেন প্রায় এক লাখ শরণার্থী। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ বাঁচাতে প্রতিদিনই ইতালির বিভিন্ন শহরে আসছেন হাজারো শরণার্থী। শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত যাদের সংখ্যা প্রায় এক লাখ। মিলান, বলনিয়া, রোম ও নাপোলি- এই চারটি শহরে প্রাথমিকভাবে তাদের আশ্রয়ের স্থান নির্ধারণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইতালিতে অবস্থানরত ইউক্রেনীয় শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় কর্তৃপক্ষ শিশুদের স্কুলে ভর্তির সুযোগ করে দিচ্ছেন। অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে বাসস্থান, খাবার এবং চিকিৎসা।

সেই সঙ্গে মাসে প্রতি নাগরিককে মাথাপিছু ৩০০ ইউরো হাত খরচ দেওয়া হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার টাকা। যদিও অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক শরণার্থীর সব ধরনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

তাই শহরগুলোতে আরও বেশি আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ইতালির অন্যান্য প্রদেশেও শরণার্থীদের পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইউক্রেনীয় শরণার্থীদের মাথাপিছু ৩০০ ইউরো দিচ্ছে ইতালি

আপডেট টাইম : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২