ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪৭

আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে খোস্ত প্রদেশে নিহত হয়েছেন ৪১ জন এবং কুনার প্রদেশে ছয়জন। দুটি প্রদেশে নিহতদের অধিকাংশ নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।

শনিবার সীমান্তবর্তী এ দুটি প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান থেকে রকেট ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজের বরাত এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের পরিচালক শাবির আহমদ ওসমানি রোববার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান থেকে দফায় দফায় বোমা নিক্ষেপ করা হচ্ছে। ৪১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন। আরো দুটি অফিসিয়াল সূত্র খোস্ত ও কুনার প্রদেশে এ হতাহতের খবর নিশ্চিত করেছে।

এদিকে, আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজ খোস্তা ও কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় হতাহতদের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন শিশুর মরদেহ পড়ে আছে।

এদিকে, পাকিস্তানি বাহিনীর চালানো রকেট হামলায় আফগানিস্তানে হতাহতের ঘটনায় ইসলামাবাদকে সতর্ক করেছে তালেবান সরকার।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান। এটা নিষ্ঠুরতা। এটা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ করে দিচ্ছে।

তিনি বলেন, হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সব বিকল্প কাজে লাগাবো আফগান সরকার। পাকিস্তানের মনে রাখা উচিত, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না। সেটা এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

অন্যদিকে আফগানিস্তান সীমান্ত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪৭

আপডেট টাইম : ০৯:২৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২