ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বার কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ আজ বুধবার (২৫ মে)। ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনের মাধ্যমে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

আজ বুধবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে ৯৩ কেন্দ্রে ১৬৪ বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে ৫০ হাজার ৮০৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচনে সাধারণ সাতটি আসনে ৩৫ জন প্রার্থী এবং গ্রুপভিত্তিক সাত আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) ব্যানারে সরকার সমর্থক আইনজীবীরা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ব্যানারে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা নির্বাচন করছেন। এই দুই প্যানেলের বাইরেও কিছু প্রার্থী রয়েছেন।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- প্রবীণ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম (বুদু), মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ও মো. নজরুল ইসলাম খান।

অন্যদিকে নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মুহাম্মদ জসীম উদ্দীন সরকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল্লাহ আল মামুন, রুহুল কুদ্দুস কাজল ও আব্দুল মতিন।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন গত ২১ মার্চ বার কাউন্সিল নির্বাচন সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণে একটি করে ভোট কেন্দ্র থাকবে।

এছাড়া বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছার দেওয়ানি আদালতের প্রাঙ্গণে একটি করে ভোটকেন্দ্র থাকবে।

সর্বশেষ ২০১৮ সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছে সরকার সমর্থকদের সাদা প্যানেল। অপরদিকে বিএনপি জোটের নীল প্যানেল পেয়েছিল মাত্র দু’টি আসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বার কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২