ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দেশে পৌঁছেছে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে একুশের অমর সংগীতের রচয়িতা বরেণ্য সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ফ্লাইট নম্বর বিজি ২০২) তার মরদেহ পৌঁছায়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একটি সূত্র জানিয়েছে, দুপুর ১ টায় সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ নেয়া হবে।

এর আগে, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাফফার চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।

তিনি আরো জানান, সব কিছু ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ফ্লাইট (ফ্লাইট নম্বর বিজি ২০২) হিথ্রো বিমানবন্দর থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে রওনা দেবে। ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। একই ফ্লাইটে গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

হাইকমিশনার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় ১৯৭৪ সালে আবদুল গাফফার চৌধুরী তার স্ত্রীর চিকিৎসার জন্যে লন্ডন আসেন। প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ ইচ্ছা অনুযায়ী স্বদেশ ভূমিতে, তার প্রিয় স্ত্রীর কবরের পাশে তাকে দাফনের ব্যবস্থা করেছেন।

তিনি আরো জানিয়েছিলেন, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে মারা যান। সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিক মরহুমের পরিবারের পাশে রয়েছে। ২০ মে ব্রিকলেন মসজিদে তার প্রথম জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীহিদ আলতাব আলী পার্কের শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন তার স্মরণে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে।

গাফফার চৌধুরীর মৃত্যুর পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রিকলেন মসজিদ কর্তৃপক্ষ, ব্রিকলেন ফিউনারেল সার্ভিস ও শহিদ আলতাব আলী পার্ক কর্তৃপক্ষসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি বলেও জানান হাইকমিশনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

দেশে পৌঁছেছে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

আপডেট টাইম : ১২:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২