ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানে ভয়াবহ দাবানল, নিহত ৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাঁচ জেলায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

রোববার (৫ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনুরোধে তাৎক্ষণিকভাবে দুইটি হেলিকপ্টার পাঠানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

উদ্ধারকর্মী ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার শাংলা, হরিপুর, সোয়াত, লোয়ার দির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন জানিয়েছে, আগুন নেভানোর জন্য বিভিন্ন বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে।

শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে এক পরিবারের চার সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। তাছাড়া অন্য একজন নারী আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন।

শাংলা জেলা প্রশাসক জিয়াউর রহমান জানান, আগুন দ্রুত আশপাশের বন থেকে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে। ডিসি বলেন, যে এলাকায় দাবানল ছড়িয়েছে সেটি অনেক উচ্চতায় অবস্থিত ও দুর্গম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানে ভয়াবহ দাবানল, নিহত ৪

আপডেট টাইম : ০৭:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২