ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চীনে ভয়াবহ বন্যা-ভূমিধসে ১৭ জনের মৃত্যু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়ে চীনের গুয়াংজি ও হুনান প্রদেশে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্টের।

চারদিকে থই থই পানি। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছোট ছোট নৌকায় করে চলছে উদ্ধারকাজ। এমনই পরিস্থিতি এখন চীনের হুনান প্রদেশের। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে চীনের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে দেখা দিয়েছে বন্যা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবারের (৮ জুন) ভারি বৃষ্টিতে হুনান প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টিতে নদীর পানির উচ্চতা মারাত্মকভাবে বেড়ে গেছে।

বন্যার কবলে চীনের গুয়াংজু প্রদেশও। অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাও ঘটে সেখানে। বৃহস্পতিবার (৯ জুন) প্রবল স্রোতে গুয়াংজুতে ভূমিধস দেখা দিলে কয়েকজনের প্রাণহানি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। এসময় কয়েকজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন অনেকে, অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা।

এদিকে, হুনান ও গুয়াংজু প্রদেশ ছাড়াও আশপাশের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চীনে ভয়াবহ বন্যা-ভূমিধসে ১৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২