ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাবির নানা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা কার্যক্রম শুরু করেছিল ১৯২১ সালের ১ জুলাই। সে হিসাবে আগামী ১ জুলাই ১০২তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দেশের উচ্চ শিক্ষার অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানটি। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভা রোববার (১২ জুন) আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

কর্মসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে আগামী ১ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে ১০২তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচি এবং গবেষণা-প্রকাশনা মেলা উদ্বোধন করবেন।

আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ মেলায় অনুষদগুলোর জন্য ১০টি এবং ইনস্টিটিউটগুলোর জন্য ১টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গবেষণা প্রকাশনাসংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাইডলাইন ইভেন্ট থাকবে।

এছাড়া ১ জুলাই বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাবির নানা কর্মসূচি

আপডেট টাইম : ০৯:০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২